ক্যাম্পাসে অস্ত্রের আস্ফালন ও নোংরা রাজনীতি বন্ধ হোক
যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ ও মারামারি ক্রমেই বেড়ে চলেছে, এদিকে রাবিতে সালাউদ্দিন আম্মারদের মতো ব্যক্তিদের অস্ত্র হাতে তেড়ে যেতে দেখা যায় যা সামগ্রিকভাবে ক্যাম্পাসের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে একদিকে ভীতি তৈরি হচ্ছে, অন্যদিকে রাজনীতির প্রতি বিরূপ মনোভাব ও ঘৃণা বাড়ছে।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর ‘I Hate Politics’এ বিশ্বাসী লাখো তরুণকে রাজনীতির প্রতি আগ্রহী করে তুলেছিল ছাত্র অধিকার পরিষদ।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও সেই শিক্ষার্থীরাই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে, সমাজের জন্য অশনিসংকেত।
ফ্যাসিস্ট শাসনের অবসানের পর আমরা আর কোনোভাবেই চাই না ক্যাম্পাসগুলো আবার অশান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। হাসিনা-পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশা উস্কানি, সহিংসতা ও অস্ত্রের আস্ফালন থেকে মুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ।
নোংরা রাজনীতি বন্ধ হোক, নিশ্চিত হোক নিরাপদ ও জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস।
- লেখক: সহ-সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদ।


আপনার মতামত লিখুন