খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: রাশেদ খাঁন

জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতে ইসলামী আসলে কাগুজে বাঘ। তারা এ অবস্থায় নিজেদেরকে বিরোধী দল থেকে সরকারি দল ভাবা শুরু করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবসময় অভিযোগ করা হয়। দেখেন অভিযোগ কারা করে, যারা নিজেদেরকে দুর্বল মনে করে তারাই সবসময় অভিযোগ করে। জামায়াতে ইসলামী বিরোধী দল কিন্তু তারা আসলে বিরোধী দল হিসাবে থাকতে চায় না। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে, তারা সরকারি দলের কাছ থেকে সমান সুযোগ সুবিধা প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, তারা প্রত্যাশা করুক বা না করুক সরকার সকল এমপিদের জন্য, হোক সে সরকারি দলের কিংবা বিরোধী দলের সবার জন্য সমান বরাদ্দ ধার্য করে রেখেছে। জামায়াতের জন্য যদি কলিজা কেটে ভুনা করে দেন তাও তাদের খুশী করা সম্ভব না।

জাতিসংঘের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
জাতিসংঘের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশী।

বাংলাদেশী কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।

জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।

এদিকে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় যুক্ত। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নিয়মিত কর্মী নন এবং সংস্থা থেকে তিনি নিয়মিত কোনো বেতন পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়িভাড়াসহ বিভিন্ন ব্যয় সাধারণত তার নিজ দেশ বা সরকার বহন করে। তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও নির্দিষ্ট ব্যয় নির্বাহ করা হয়।

কলাম

প্রতিমন্ত্রী নুরকে কেন অন্ধকারে রাখা হচ্ছে! কেন এই বঞ্চনা?

তোফাজ্জল হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
প্রতিমন্ত্রী নুরকে কেন অন্ধকারে রাখা হচ্ছে! কেন এই বঞ্চনা?

মালয়েশিয়ার উর্ধ্বতন কর্মকতাদের সাথে ২ দফায় মিটিং হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, সেই মিটিংয়েও কেন প্রতিমন্ত্রী নুরকে রাখা হয়নি?

প্রবাসী সচিব বলছেন সরকারের পক্ষ থেকে তাকেও কিছু জানানো হচ্ছে না। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব — এই ৩ জনের মধ্যে কেন এই সমন্বয়হীনতা?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও মন্ত্রী ২ জনে মিলেই যদি সব হ্যান্ডলিং করবে, তাহলে প্রতিমন্ত্রীর কাজটা আসলে কী, শুধ কি দায় নেওয়া নুরের দায়িত্ব?

ইতোমধ্যে ২৫ টি এজেন্সি এনলিস্টেড হয়েছে, সাথে আরো ৩৩৮ টি এজেন্সি।

ইতোমধ্যে আলোচনায় সরগরম, বিশাল অংকের টাকা ইতোমধ্যে কারো কারো ব্যাংক ব্যালেন্স ভারী করেছে।

প্রতিমন্ত্রী নুর বলছেন, তার কাছে কোনো তথ্যই নেই, সবকিছু দেখভাল করছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন।

অর্থাৎ নুরের কথার পর এই মন্ত্রণালয়ে যদি দুর্নীতি হয়েও থাকে তার পুরো দায় মন্ত্রী ও উপদেষ্টার।

কারণ নুরের কাছে অফিসিয়ালি সব তথ্য থাকার পরও এরকম বক্তব্য দিলে নুরের উপর চাপ আসতো মন্ত্রী ও উপদেষ্টার পক্ষ থেকে। তথ্য জানার পরও মিডিয়ায় মিথ্যা বললে তার প্রতিমন্ত্রীত্বই থাকতো না।

তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো মন্ত্রণালয় সমন্বিতভাবে পরিচালনা করতে আপনার নির্দেশনা প্রয়োজন।

নুরুল হক্ব নুর কে বলবো, আপনাদের মন্ত্রণালয়ের এই সমন্বয়হীনতা প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করুন, যদি সমাধান না হয়, বিরোধী রাজনীতি করার জন্য রাজপথে চলে আসুন।

জনগণের জন্য আওয়াজ তুলুন, সারাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীর স্বপ্নগুলো বাস্তবায়নের পথে হাঁটুন।

লেখক: সাবেক সাংগঠনিক সম্পাদক, গণঅধিকার পরিষদ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন-২০২৬ এ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ ডা. মোঃ খাদেমুল ইসলাম আজ ২৪ সেপ্টেম্বর’২৬ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জনাব মোঃ কামরুল ইসলাম এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, সেক্রেটারী মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, এসিস্টেন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা তানভীর আহমাদ তাক্বী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল মোত্তালেব এবং ইসলামী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

ব্রেকিং নিউজ