খুঁজুন
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাম

বিএনপি-জিওপি বনাম জামায়াত-এনসিপি: জোটের রাজনীতিতে ‘হালাল-হারাম’ মানদণ্ড

শেখ জাহিদ হাসান
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
বিএনপি-জিওপি বনাম জামায়াত-এনসিপি: জোটের রাজনীতিতে ‘হালাল-হারাম’ মানদণ্ড

বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা করে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর যদি নিজের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচন করে, সেটাকে যদি কেউ ‘চাটাচাটি’ বা আপসের রাজনীতি বলে, তাহলে বিএনপির সঙ্গে অতীতে জোট করা এবং নির্বাচনী সমঝোতার অংশ হওয়া জামায়াতে ইসলামীকে তখন কী বলা হবে?

জামায়াত বিগত সময়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা বিএনপি জোটে ছিল। তাদের রাজনৈতিক বেড়ে ওঠাই জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক। তাই তারা অন্যের রাজনৈতিক জোট নিয়ে কুৎসা রটনা করতে পারেন না।

২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াত ১১ দলীয় জোট করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, ‘ওয়ান বক্স পলিসি’র রূপকার, শেষ মুহূর্তে তাঁকেই তাঁর গড়া জোট থেকে বের করে দিয়েছে।

যুদ্ধ, বিদ্রোহ, প্রেম-ভালোবাসার ক্ষেত্রেও শত্রুর সঙ্গে ন্যূনতম বিশ্বাস থাকে, শত্রু যুদ্ধে মাঠে যুদ্ধনীতি ভঙ্গ করবে না। জামায়াতের বড় রোগ এখন মহামারি আকার ধারণ করছে। রাজনৈতিক মাঠে আলোচিত জামায়াত কখন কী করবে, তা বোঝা মুশকিল।

জামায়াত রাজনৈতিক হামলায় ক্ষতিগ্রস্ত হলে ভিকটিম রোল প্লে করে। আর রাজনৈতিক হাঙ্গামায় জিতলে নিজেদের বীর হিসেবে প্রতিষ্ঠিত করে। এমন দ্বিমুখী আচরণ সমাজ ও রাজনৈতিক জীবনে মোনাফেকি ছাড়া আর কিছু নয়।

রাজনীতিতে জোট, সমঝোতা ও আসনভিত্তিক কৌশল যদি এক পক্ষের ক্ষেত্রে বৈধ হয়, তাহলে অন্য পক্ষের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত।

শুধু জামায়াতের সঙ্গে জিওপির রাজনৈতিক প্রেম হয়নি বলে জামায়াতের বট বাহিনী অকথ্য ভাষায় গালাগালি ও অহেতুক ভিত্তিহীন গুজব রটাবে, এটি কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না।

জামাত তাঁর রাজনৈতিক বয়ানে বোঝায় “বিএনপি জিওপি জোট হারাম আর জামাত এনসিপি জোট হালাল”, এমন! এটা এক ধরনের মুনাফেকি আলাপ ছাড়া ভিন্ন কিছুই দেখি না।

জামায়াতের ভাই ও বোনদের কাছে অনুরোধ, আপনারা সুন্দর ও গঠনমূলকভাবে বিএনপি জোট সরকারের সমালোচনা করুন। অহেতুক অনুমানভিত্তিক কথা বলা থেকে বিরত থাকুন। বিরোধী দল হিসেবে আপনারা সরকারের সমালোচনা করবেন, তবে তারও একটি ন্যূনতম ভাষাজ্ঞান ও রাজনৈতিক শিষ্টাচার থাকা অত্যাবশ্যক বলে মনে করি।

লেখক: কলামিস্ট, রাজনীতিক ও সাবেক সহ-অর্থ সম্পাদক, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি)

কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন

সাংগঠনিক কাজের পরিধি আরও বিস্তৃত ও বহুমুখী করতে বিভিন্ন বিষয়ে ১৩টি উপকমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব উপকমিটিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নির্দিষ্ট বিষয়ভিত্তিক কাজকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে এসব উপকমিটি গঠন করা হয়েছে বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গঠিত ১৩টি উপকমিটি হলো—দাওয়াহ ও জনশক্তি, নির্বাচন ও জনপ্রতিনিধি, প্রবাসী কল্যাণ, শিল্প ও বাণিজ্য, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, আন্তর্জাতিক, শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ, ওলামা এবং মহিলা ইউনিট বিষয়ক উপকমিটি।

দাওয়াহ ও জনশক্তি বিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে কে. এম. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন মানসুর আহমদ সাকী, ড. শেখ ফজলে এলহী মামুন, ইউসুফ আহমদ মানসুর, মুফতি আবু বকর ও মুফতি মিজানুর রহমান।

নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহ ইফতেখার তারিক। সদস্যরা হলেন—মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ (এমপি), মাওলানা শোয়াইব হোসেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা বদরুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস চৌধুরী ও মো. ইয়াসীন আলী।

প্রবাসী কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন মো. হাসমত আলী, অধ্যাপক আমজাদ হোসাইন, আলহাজ এমদাদুল ফেরদৌস, আলহাজ আনোয়ার খাঁন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা নুরুল বশর আজিজী ও অধ্যাপক আব্দুল করীম।

শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক আলহাজ কে. এম. বিল্লাল হোসেন। সদস্যরা হলেন—আলহাজ জহিরুল ইসলাম সিআইপি, আলহাজ আতিকুর রহমান নান্নু মন্সী, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী, আলহাজ নিজাম উদ্দিন, আলহাজ মজিবর রহমান শামীম, হারুনুর রশীদ, সাইদুর রহমান জাবেদ, আলহাজ হারিসুল বারী রনি, মাওলানা ফজলুর রহমান, আখিনুর মিয়া ও নূরে আলম বিশ্বাস।

আইন ও মানবাধিকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। সদস্য—অ্যাডভোকেট মুহাম্মাদ আবদুল বাসেত, অ্যাডভোকেট আব্দুল্লাহ নাসের, অ্যাডভোকেট মো. হানিফ, অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট ইশতিয়াক।

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। সদস্য—আলহাজ আব্দুর রহমান, এম. এম. কামাল উদ্দিন, আলহাজ আনোয়ার হোসেন (দক্ষিণ), আলহাজ শেখ জয়নাল আবেদীন, আলহাজ শাহজাহান মিয়া, রশিদ আহমদ ফেরদৌস, মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা জিয়াউল হক ও মাওলানা লোকমান হোসেন।

আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল নূর আজিজী। সদস্য—অধ্যাপক ইমতিয়াজ আহমদ সজল, সৈয়দ ড. মাবরুক বিল্লাহ, অধ্যাপক মোস্তফা কামাল, মো. রাজন শিকদার, মাজেদুল হক, খায়রুল আহসান মারজান, মাওলানা মোহাম্মদ আলী ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

শৃঙ্খলা বিষয়ক উপকমিটির আহ্বায়ক সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। সদস্য—আলহাজ মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নেছার উদ্দিন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ ও আল মোহাম্মদ ইকবাল।

শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সদস্য—অধ্যাপক (অব.) নাছির উদ্দিন খাঁন, মাওলানা এ. বি. এম. জাকারিয়া, ড. অধ্যাপক আব্দুল মুমিন, ড. অধ্যাপক আবু ইউসুফ ও খন্দকার মোহাম্মদ তানভীর।

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম। সদস্য—আলহাজ সেলিম মাহমুদ, ডা. মো. শহিদুল্লাহ, ডা. মোমতাজুল করীম ও ডা. আক্কাস আলী সরকার।

ওলামা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুফতি রেজাউল করীম আবরার। সদস্য—মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও মুঈনুদ্দীন খান তানভীর।

মহিলা ইউনিট বিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ আবু তাহেরকে। সদস্যরা হলেন—হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা হাফিজুল হক ফাইয়াজ, মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস (ঢাকা বিভাগ), মুফতি আনোয়ার ইবরাহিমী (চট্টগ্রাম বিভাগ), মুফতি আরিফ বিল্লাহ (খুলনা বিভাগ), মাওলানা হুসাইন আহমাদ (রাজশাহী বিভাগ), মুফতি ওসমান গনী (বরিশাল বিভাগ), মুফতি শহিদুল ইসলাম পলাসী (সিলেট বিভাগ), মাওলানা সাইফুল ইসলাম (রংপুর বিভাগ), মাওলানা হাদিউল ইসলাম (মোমেনশাহী বিভাগ), মুফতি আব্দুর রহমান গিলমান (কুমিল্লা বিভাগ) ও মুহাম্মাদ নুর ইসলাম (ফরিদপুর বিভাগ)।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্দিষ্ট বিষয়ভিত্তিক এসব উপকমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া হবে।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। এর আগে সোমবার রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদের ছাড়াও এই মামলার অপর আসামি হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, , যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য, জুলাই আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। এ মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেছে প্রসিকিউশন।

এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, এর ফলশ্রুতিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

সাদিক কায়েমকে পাটওয়ারী বললেন, ‘আসুন প্রতিযোগিতা হোক’

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ণ
সাদিক কায়েমকে পাটওয়ারী বললেন, ‘আসুন প্রতিযোগিতা হোক’

দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমকে অভিনন্দন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক, কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন।

তিনি আরও লেখেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকুক, তবে থাকুক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা। আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক, কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।

এর আগে, রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে উত্তর সিটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এনসিপি।

ব্রেকিং নিউজ