শেখ ফজলুল করীম মারুফ
ফ্যামিলি কার্ড-কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে প্রায় ৬ মাস। কিন্তু দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বাস্তব কোন পদক্ষেপ দেখা যায় না। শুধু লোক দেখানো কিছু কাজ করছে, সেগুলো আদৌও বাস্তবসম্মত কিনা তা দেখার মত সরকারের কোন কার্যকরী লোক নেই বলেই আমাদের মনে হয়। সমগ্র দেশ আজ লোডশেডিং-এর নির্যাতনে অতিষ্ঠ। নগরবাসীর বিদ্যুৎ, গ্যাস, পানি, তেলের দুর্ভিক্ষ চলছে মনে হয়। এগুলো দিকে নজর না দিয়ে ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জন্য অতিরিক্ত কর আরোপের খবর শোনা যাচ্ছে।ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ এর নিয়মিত সভায় তিনি এসব মন্তব্য করেন।
নগর সভাপতি আরও বলেন, সরকারের ছয় মাসের শাসনব্যবস্থাকে আমরা ভুলে যেতে চাই।এভাবে দেশ চললে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে সময় লাগবে না। রাজধানীর বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং-এর কর্মকাণ্ড জনমনে ভীতির সঞ্চার করেছে।নারীরা নিজেদের সম্ভ্রম নিয়ে বাসায় ফিরতে পারবে কি-না সে বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। জীবন বাঁচানোর জন্য শহরে এসে, জীবনটাই মনে হয় আগে বিলিয়ে দিতে হচ্ছে। নগরের জনগণের নিরাপত্তায় কড়া নিরাপত্তা না দিতে পারলে নগরবাসী যে কোনো সময় ফুঁসে উঠতে সময় লাগবে না।

আপনার মতামত লিখুন