অধ্যক্ষ মাওলানা নুর বখ্ত সভাপতি ও মোজাম্মেল হক আইমানি সাধারণ সম্পাদক নির্বাচিত
কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৫-২০২৬ মেয়াদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মাশাওয়ারাভিত্তিক নির্বাচন পদ্ধতিতে ২০২৬-২০২৭ মেয়াদের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা সভাপতি এবং মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আইমানি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি আদর্শিক ও সেবামূলক সংগঠন। কুড়িগ্রামের মানুষের অধিকার আদায় এবং নৈতিক সমাজ বিনির্মাণে আমাদের নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।”
নবনির্বাচিত সভাপতি দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা শাখার প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সম্মেলনে দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান এবং তাঁদের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন