লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
ভোলার লালমোহনে ‘সেবাই মূল’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমোহন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী নাফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফরিদ উদ্দিন, আলহাজ্ব সাদেক মিয়া ঝান্টু, সোহেল আজিজ শাহিন, কামরুজ্জামান বাবুল, শফিউল্লাহ হাওলাদার, জাকির ইমরান, শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ডা. রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম পাটওয়ারী, মিজানুর রহমান হাওলাদার, আব্দুর রব মিন্টু, বশিরুল্লাহ ফিরোজ, আব্দুল মান্নান হাসনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাফর ইকবাল একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসাসেবার মান বজায় রেখে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের সেবা করার আহ্বান জানান।
‘সেবাই মূল’—এই প্রত্যয়কে ধারণ করে হাসপাতালটি লালমোহনের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন