লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন