ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাত ৯টার দিকে ভোলা কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির পরামর্শক্রমে ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যরা শপথ নেন।
কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সিনিয়র সহসভাপতি হিসেবে মাওলানা মো. ওবায়দুর রহমান বিন মোস্তফাকে রাখা হয়েছে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাওলানা তাজউদ্দিন ফারুকী ও মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া। সেক্রেটারি হয়েছেন মাওলানা তরিকুল ইসলাম তারেক।
এ ছাড়া জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক-১ এইচ এম ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক-২ হিসেবে মাওলানা শরিফুল ইসলাম সাইফিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে জনাব ডাক্তার জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবু জাফর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন এবং দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক মাওলানা ইসরাফিল আলম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট রায়হান সোবহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সবুজ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক এইচ এম আব্দুর রবসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মহিলা ইউনিটের ১৫ জন সদস্যও রয়েছেন। দুটি সহ-সম্পাদকের পদ শূন্য রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন