পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব: মাওলানা ইউনুছ আহমদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হলেও ইখলাস ও তাক্ওয়ার ঘাটতির কারণে তা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তিনি বলেন, শুধু আর্থিক বা শারীরিক শক্তি অর্জন যথেষ্ট নয়; বরং পরিপূর্ণ ইখলাস ও তাক্ওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব।
মঙ্গলবার (২১ জুলাই ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।
সভায় আহমদ আবদুল কাইয়ূম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কয়েকটি রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন এ বিষয়ে নীরব রয়েছে। তিনি বলেন, জুলাই ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি সরকারের জন্য নেতিবাচক হতে পারে এবং এখনও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ রয়েছে।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন ও আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন ও শেখ আবু তাহের, কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন, শিব্বির আহমদ সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন