গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

গাজীপুর সংবাদদাতা:
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ । ১২:৫৫ অপরাহ্ণ

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে দলের গাজীপুর মহানগরের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমান-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-র পক্ষে এই ঘোষণা দেন।

মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়াও জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীরা আশা করছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মাওলানা ফজলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন