বরিশাল থেকে প্রকাশিত ডিএফপিভুক্ত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ভোলার লালমোহনে উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) বিকেল আসর নামাজের পর লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শেষে লালমোহন প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ-এর প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন খান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলাইমান জমাদার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি হাসান পিন্টু, দিগন্ত চ্যানেলের শাহিদুল তন্ময়, সাংবাদিক ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম, শাহ আব্দুল মোতালেব, এমইউ মাহিম, নাহিদ ফরাজী, মামুন হাজী, লালমোহন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোরশেদ চৌধুরী এবং লেখক ও সাংবাদিক শফিকুর রহমান সবুজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা দৈনিক বাংলাদেশ বাণীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৯:৫৬ অপরাহ্ণ