বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ৭:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) তারিখে সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনজুর মোরশেদ মামুন এবং সহ-সভাপতি হিসেবে ইমরান খানের নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান নূর, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. রুবেল হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদন দেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উপদেষ্টা নুরুল হক নূর ও হাসান আল মামুন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন