মডেল মসজিদ ইমাম পরিষদের সভাপতি হলেন ভাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আহমদ মাসরুর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ১০:২৫ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মুফতি আহমদ মাসরুর ‘মডেল মসজিদ ইমাম পরিষদ’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।

মুফতি আহমদ মাসরুর দীর্ঘদিন ধরে বিভিন্ন দীনি প্রতিষ্ঠান ও ইসলামী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ইসলামী শিক্ষার প্রসার এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর প্রচেষ্টায় ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রমেও গতিশীলতা এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তাঁর এ অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি মডেল মসজিদগুলোর ইমামদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ধর্মীয় ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন