বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ‘মুক্তি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৮:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রকাশিত ‘মুক্তি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ, ‘জবান’-এর সম্পাদক রেজাউল করিম রনি, কবি, গবেষক, সম্পাদক ও সাংবাদিক ইমরান মাহফুজ এবং ইউনেস্কো ক্লাব পুরস্কারজয়ী সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রকাশিত ‘মুক্তি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন