ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় ইসলাম রবিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ (জিওপি) নিয়ে মন্তব্য করেছেন।
পোস্টে তিনি এনসিপিকে ‘দেউলিয়া পার্টি’ আখ্যা দিয়ে দাবি করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছাড়া দলটি অচল। তাঁর অভিযোগ, এনসিপি বিভিন্নভাবে বুঝিয়ে জিওপির নেতাকর্মীদের নিজেদের দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।
নিলয় ইসলাম রবিন আরও দাবি করেন, গণঅধিকার পরিষদের একাংশের নেতাকর্মী দলটিতে রয়েছেন এবং অন্য দলে চলে যাওয়া অনেকেই মোহ কাটিয়ে আবার ফিরে আসবেন বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধাবাদী দল নয়। শত বাধা-বিপত্তি পেরিয়ে দলটি টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ৫:১৮ অপরাহ্ণ