লালমোহনে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মিয়ার গণসংযোগ, উন্নয়নের আশ্বাস

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১০:৫৪ অপরাহ্ণ

ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন আগামী স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন মিয়া।

শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ গণসংযোগ ও সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আগামী স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং জনসাধারণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নিজাম উদ্দিন মিয়া।

সমাবেশে নিজাম উদ্দিন মিয়া বলেন, “আগামী স্থানীয় নির্বাচনে আমাদের রাজনৈতিক অভিভাবক, মাননীয় স্পিকার ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, আমাকে মনোনয়ন দিলে আমি কথা দিচ্ছি, এ এলাকার জনগণকে সব ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দিতে কাজ করব। এ জন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”

গণসংযোগকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের অনেকে আগামী নির্বাচনে নিজাম উদ্দিন মিয়াকে সমর্থন দিয়ে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন