১২৩-তম সাহিত্য সভা আয়োজন করতে যাচ্ছে দেশের প্রতিশ্রুতিশীল শিল্প-সাহিত্য ও সাংস্কতিক সংগঠন শীলন বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর ) রাজধানীর আন্তর্জাতিক ইসলামী বইমেলার লিটলম্যাগ চত্বরে বাদ ঈশা এ সাহিত্যসভা শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখকপত্রের নির্বাহী সম্পাদক কবি মাওলানা মুনীরুল ইসলাম। সভাপতিত্ব করবেন শীলন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাসউদুল কাদির।
এ ছাড়াও লেখক-ছড়াসাহিত্যিক, কবি ও তরুণ লেখিয়ে বন্ধুরা এতে উপস্থিত থাকবেন। সবাইকে ছড়া-কবিতা সঙ্গে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ৫:৩৪ অপরাহ্ণ