গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার কমিটি অনুমোদন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ (জিওপি) ফরিদপুর জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রুবেল শেখ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শেখ জাহিদকে।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ফিরোজ শেখ, মমিন চৌধুরী, জিয়া খান, আলমগীর শিকদার, আনিসুজ্জামান বাবুল শরীফ, দেলোয়ার হোসেন ও তারেক আজিজ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ফরহাদ মিয়া, আলমগীর শেখ, জিয়া শেখ, শিমুল মোল্লা, মিন্টু হোসেন ও সাইফুল ইসলাম।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মতিয়ার, মো. ওমর ফারুক, সুমন ইসলাম নীরব, ইমাদুল ইসলাম (বিন্দু) ও মো. শহিদ মোল্লা টুকু।

এ ছাড়া দপ্তর সম্পাদক আলামিন হোসেন লিখন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জনি বিশ্বাস, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম এবং মানবাধিকার সম্পাদক আলমগীর হোসেন।

কমিটিতে ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মাওলানা শাওন আলী মীর, মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক আফজাল আকাস, যুব ও ক্রীড়া সম্পাদক বকার হাওলাদার, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল খান এবং শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো. মিরাজ শিকদার মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, অনুমোদিত এ আংশিক কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন