গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত রোকেয়া জাবেদ মায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৫৭ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন রোকেয়া জাবেদ মায়া।

২৮ সেপ্টেম্বর তারিখে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রোকেয়া জাবেদ মায়াকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও ধর্মীয় সম্প্রীতির গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে রোকেয়া জাবেদ মায়াকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

চিঠিতে সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন