বাংলাদেশ নারী অধিকার পরিষদের কমিটি গঠনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় গণঅধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কার্যালয়, পুরানা পল্টন, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু ও সাকিব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামীন মোল্লা, কেন্দ্রীয় নারী নেত্রী ও বাগেরহাট জেলা জিওপি’র সাবেক সদস্য সচিব ফাতেমাতুজ্জোহারা রেসা, মীর দিলরুবা সুলতানা ও হেলেনা আক্তার।
সভায় বাংলাদেশ নারী অধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো ও কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করা হয়। সংগঠনকে আরও কার্যকর ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ