মেছবাহুল বারী’র ৩৬তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:২৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ঘোষিত ‘বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচি-২০২৬’-এর এ বছরের সর্বশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগণার শিক্ষার বাতিঘর, স্বনামধন্য প্রয়াত চেয়ারম্যান ও দানবীর মরহুম মেছবাহুল বারী’র ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা, কবি কাজী নাজিম উদ্দিন সুমন।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মরহুম মেছবাহুল বারীর সুযোগ্য সন্তান ও দৈনিক ইনকিলাবের সাহিত্য সম্পাদক জামালউদ্দিন বারী।

বৃক্ষরোপণপূর্ব আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী তানভীর হাসান। স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, ছড়াকার নজরুল ইসলাম শান্তু।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক আল মামুন, সহ-সভাপতি কবি এম আর সেলিম, অর্থ সম্পাদক শুক্কুর মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য মমিনুল ইসলাম, বশির খান, কবি মাহফুজ ইকরাম, ওমর ফারুক রানা, মূকাভিনেতা কাসেম, শাওন সরদার, আব্দুর রশিদ, অভিনেতা বশির খাঁন, সানাউল্লাহসহ ফাউন্ডেশনের কবি, ছড়াকার, সাহিত্যিক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এদিকে, অনুষ্ঠানে মরিশাস থেকে অডিও বক্তব্যের মাধ্যমে যুক্ত হন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। মরহুম দানবীর মেছবাহুল বারীর স্মৃতিকে ধারণ করে এমন একটি জনকল্যাণমূলক আয়োজন তাঁর মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রতিও শ্রদ্ধা নিবেদনের অনন্য দৃষ্টান্ত।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন