মায়ানমারে পাচারকালে তজুমুদ্দিনে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৭ অপরাহ্ণ

ভোলার তজুমুদ্দিন থানাধীন মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত ১ টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন