ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদরাসার ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও সাবেক পরিচালক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কার্যকরি কমিটির সদস্য মাওলানা রুহুল আমিন, উপাধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ।

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ১১:৫৫ অপরাহ্ণ