এখনো ঝুলছে ফরিদপুর বিভাগ ও সিটি বাস্তবায়নের স্বপ্ন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ও অধরা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৫:০৬ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে ফরিদপুর বিভাগ গঠনের দাবি ও আলোচনা চললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা দৃশ্যমান অগ্রগতি হয়নি। বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর নিয়ে বিভাগ গঠনের দাবি স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা হলেও তা এখনো বাস্তবায়নের মুখ দেখেনি।

এদিকে ফরিদপুরে এখনো একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি বলেও স্থানীয়দের মধ্যে আক্ষেপ রয়েছে। পাশাপাশি পৌরসভার নাগরিকদের একটি অংশের দাবি, তারা সিটি করপোরেশনের সমপর্যায়ের কর পরিশোধ করলেও সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মাদ ফরহাদ মিয়া প্রশ্ন তুলেছেন, “ফরিদপুর সিটি করপোরেশন ও বিভাগ বাস্তবায়নের ফাইল কোন দপ্তরে আটকে আছে? ফরিদপুর কবে বিভাগ হবে এখন সেটাই দেখার বিষয়।”

স্থানীয়দের প্রত্যাশা, ফরিদপুর বিভাগ, সিটি করপোরেশন এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন