সেতু চাই
শফিকুর রহমান সবুজ
রাস্তা ছাড়া নদীর বুকে
বাঁচতে মানুষ সাঁতরায়,
কত্তটা পথ কষ্টে চলে
যাচ্ছে ঢাকা-চাঁটগায়।
হাসপাতালের খোঁজ না পেয়ে
বাঁচার জন্য হাতড়াই,
রুগ্নশিশু, বৃদ্ধ-নারী
অসুস্থতায় কাঁতড়াই।
এইতো সেদিন মারা গেলো
রোড এক্সিডেন্ট আক্তার,
সময় মতো পায়নি খুঁজে
হাসপাতালের ডাক্তার।
বাধ্য হয়ে ভোলার মানুষ
মরছে পথে রাস্তায়
ভোলা-বরিশালের সেতু
বিশ লাখ মানুষ আজ চায়।

শফিকুর রহমান সবুজ
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৪:৩৬ অপরাহ্ণ