মধুখালীর প্রবীণ সাংবাদিক শহিদুল ইসলামকে আর্থিক সহায়তা দিলেন আলমগীর কবির

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

ফরিদপুরের মধুখালীর প্রবীণ সাংবাদিক শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির।

সম্প্রতি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে প্রবীণ সাংবাদিক শহিদুল ইসলামের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলমগীর কবির বলেন, সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে দীর্ঘদিন সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে যুক্ত প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মীরা আলমগীর কবিরের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন