দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চান গণঅধিকার নেতা আবুল হোসেন জীবন

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ১২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ সংশোধনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি)-এর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। তিনি দ্বৈত নাগরিকত্বধারী ও বিদেশি নাগরিকত্বধারী বাংলাদেশিদের সংসদ নির্বাচনসহ দেশের সব নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আবুল হোসেন জীবন বলেন—

“বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব বা বিদেশি নাগরিকত্বধারী ব্যক্তিরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য। আমি এই অনুচ্ছেদটি সংশোধনের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি, যাতে দ্বৈত নাগরিকত্বধারী ‘রেমিট্যান্সযোদ্ধা’রা বাংলাদেশের সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে পারেন।”

আবুল হোসেন জীবনের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক ও প্রবাসী মহলে আলোচনা তৈরি হয়েছে। তিনি সংবিধানের সংশ্লিষ্ট বিধান সংশোধনের মাধ্যমে দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন