গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৭:০৪ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ (জিওপি) ঢাকা মহানগর উত্তর শাখার আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলটির সভাপতি মো. নুরুল হক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে আঃ রহিমকে সভাপতি এবং আলমগীর অপূর্বকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রকিবুল হাসান (রাকিব), ফারজানা কিবরিয়া, বুলবুল আহমেদ, ইঞ্জিনিয়ার রফিকউল্লাহ পাভেল, শাহিন আলম, মো. আরিফুর রহমান রনি, সার্জেন্ট (অব.) আব্দুল বাতেন, রেদোয়ানুল হক শাওন, মো. মামুন হোসেন, কামাল চৌধুরী, মো. আছনাদ উদ্দিন হক, মো. ফারুক হোসেন, মো. রুবেল মিয়া, মামুনুর রহমান, ফয়সাল আহমেদ, নূরুল হুদা ও ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সবুজ খান, মো. ইমরান, হাজী মো. সোহেল রানা, সার্জেন্ট (অব.) পিয়ারুল ইসলাম, মো. মুকুল সিকদার, রুবেল রানা, মো. দেলোয়ার, শ্রাবণ আহমেদ রাসেল, বেল্লাল খান, রিয়াজ প্যাদা ও সাইফুল ইসলাম তাজ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আবির ইসলাম সবুজ, এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা, আল আমিন, আল আমিন গাজী, ইঞ্জিনিয়ার এ কে এম নাজনুর বিশ্বাস অন্তর, মো. হাবিবুর রহমান, রাসেল ফকির, মো. সুজন, ফারজানা মুসি ও জহিরুল ইসলামসহ একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দপ্তর সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমকে এবং সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে মো. শাহীন মিয়াকে।

অর্থ সম্পাদক মো. কামরুজ্জামান এবং সহ-অর্থ সম্পাদক মেহেদি হাসান। গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক মো. শাহরিয়ার মামুন এবং সহ গণমাধ্যম সম্পাদক মো. আমিনুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন পলাশ এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমেদ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আইন, মানবাধিকার, শিক্ষা, নারী, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ, যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে নেতাকর্মীদের রাখা হয়েছে।

অনুমোদনপত্র অনুযায়ী, আগামী এক বছরের জন্য ঢাকা মহানগর উত্তর শাখার এ কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নব নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবির ইসলাম সবুজ বলেন, নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে ইনশাআল্লাহ।‌

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন