ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুলের ‘আমার কৈফিয়ত’: সংগ্রাম ও ভালোবাসার গল্প

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১২:৩৩ অপরাহ্ণ

ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের ‘আমার কৈফিয়ত’ শিরোনামের ফেসবুক পোস্ট নিয়ে তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

২৩ আগস্ট দিবাগত রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কৈফিয়ত’ শিরোনামে একটি পোস্ট করেন মো. শহিদুল ইসলাম বাবুল। দেশজামানার পাঠকদের জন্য তাঁর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

“আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন আজন্ম সংগ্রামী মানুষ। সংগ্রামই আমার জীবন, সংগ্রামই আমি ভালোবাসি। আমার যদি কোনো অর্জন থেকে থাকে, তবে তা আমার কঠিন সাধনা, আমার মা সহ আমার গুরুজনের দোয়া, আমার নির্বাচনী এলাকা সহ দেশব্যাপী আমার অগুনতি ভাই-বন্ধুর অপরিসীম ভালোবাসা ও সমর্থনের ফল। তারপরও আমার নেতা, আমার অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান -এর সমর্থন ও স্নেহ-সান্নিধ্য না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আমরা সবাই আমাদের দল, আমাদের প্রিয় নেতার ওপর আস্থা রাখি। সব কিছুর উপরে আমার রবের অপরিসীম করুণাধারা।

আমার হবার কথা ছিল সরকারের একজন কর্মচারী। আমি হয়ে আছি আইনপ্রণেতা।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জুলাই ’৩৬ আমাদের না দিতেন, তাহলে এই মুহূর্তে আমি হয় জেলে থাকতাম, নয়তো ফেরারি জীবন যাপন করতাম। আমার মায়ের কান্নাও কোনোদিন শেষ হতো না।

‘খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে, খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরী রযা ক্যা হ্যায়।’

আল্লামা ইকবাল তাঁর বিখ্যাত শায়েরিতে বলেছেন, নিজের ব্যক্তিত্বকে এত উচু করো, যেন ভাগ্য লেখার আগেই তোমার ইচ্ছা জিজ্ঞেস করা হয়। আমি বিশ্বাস করি, কঠিন সাধনাই কেবল মানুষের নিয়তিকে বদলে দিতে পারে।

এক জীবনে আমি যা পেয়েছি, তাতে আমি খুশি এবং রবের প্রতি শুকরিয়া জানাই। ভালোবাসার আতিশয্যে আমার অনেক ভাই, বন্ধু, শুভাকাঙ্খী আমাকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখেন বা প্রত্যাশা করেন। আমিও বিনয়ের সাথে তাঁদের বলি—সম্মান, ইজ্জত, সবকিছুর মালিক আল্লাহ। আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি; আল্লাহ যার কপলে যা লিখে রেখেছেন, তাই হবে। এ নিয়ে খামোখা কোনো বাড়াবাড়ি বা হতাশাবোধ না করি।

‘যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। -সূরা আত-তালাক, আয়াত ৩’

পোস্টটি প্রকাশের পরপরই তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন