ভোলা জেলার চট্টগ্রাম বসবাসকারীদের প্রিয় সংগঠন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম, চট্টগ্রাম। যা আঞ্চলিক সংগঠন দিয়ে শুরু হলেও এখন কাজ করছে পুরো বাংলাদেশে। ভোলার উন্নয়নে বিডিএফ সবসময় আগে ছিলো। তারা বহু কাজ সফলও করেছে।
রবিবার (২৩ আগস্ট) গঠিত হয় ভোলা ডেভেলপমেন্ট ফোরাম, চট্টগ্রাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থির ছিলেন বিডিএফ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা জনাব লায়ন আবুল কাশেম (এমজেএফ) বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম জহিরুল আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদকসহ চট্টগ্রাম অঞ্চলের সাবেক সফল সভাপতি আতিকুল্লাহ বাহার ও সাধারণ সম্পাদক শাহ আলম খাঁনসহ আঞ্চলিক নেত্রীবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির উপস্থিতীতে মোঃ আমিনুল ইসলাম লিটনকে সভাপতি এবং মোঃ শাহ আলম খানকে সাধারণ সম্পাদক করে (২০২৬-২৯) ৩ বছরের জন্য ঘোষণা করেন।

শফিকুর রহমান সবুজ
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১১:১৬ পূর্বাহ্ণ