আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৯:০৪ পূর্বাহ্ণ

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা ও গার্ড অব অনার প্রদান করবে।

২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন