দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দ্বীপজেলা ভোলা। এই জেলাকে মূল সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
ভোলার প্রায় ২০ লক্ষ মানুষের প্রাণের দাবী দীর্ঘদিন পর চূড়ান্তের পথে। এ নিয়ে ভোলাবাসীর মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৯:৫১ অপরাহ্ণ