তথ্যমন্ত্রী হলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৯:০২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হয়েছে। তারমধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও অন্যতম একজন। রাজনীতির নানান জোয়ার-ভাটায় অবশেষে পার্থ পেলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব!

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি। বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি)-এর চেয়ারম্যান দীর্ঘদিন বিএনপির সাথে জোটবদ্ধ থাকলেও পায়নি কোনো মন্ত্রণালয়ের সুখবর। হঠাৎ তাঁকে করা হল তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ভোলার প্রায় ২০ লক্ষ জনগণের নানান দাবীর মধ্যে ভোলা-বরিশাল সেতু, ভোলার গ্যাসে শিল্পকারখানা তৈরিসহ ডজনখানের চাওয়া কতটুকু পূরণের পথে, গুঞ্জন শুরু সাধারণ মানুষের মধ্যে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন