জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি দুই শিক্ষাবর্ষ (২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬) এর প্রথম পর্বের পরীক্ষা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। সেশনজট নিরসনে এই দুই বর্ষের পরীক্ষা একত্রে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ( ২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এলএলবি ১ম পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা আগামী অক্টোবর মাসেই একসঙ্গে নেওয়া হবে। গত ১৫ আগস্টে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে সিন্ডিকেটের অনুমোদন লাভ করে।
এলএলবি কোর্স পাঠদানকারী দেশের সব অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৮:৩৯ পূর্বাহ্ণ