অগ্নিগিরি
শামীম শাহাবুদ্দীন
অগ্নিগিরি জ্বলছে বুকে
বুক পুড়ে আজ খাক
স্বৈরাচারের জুলুমবাজি
স্থবির হয়ে যাক।
মৃত্যুকে ফের তুচ্ছ করে
কন্ঠে জয়ের গান
অত্যাচারীর সঙ্গে আজও
চির অভিমান।
দেশ বাঁচাতে বুক উঁচিয়ে
লড়তে হবে ঠিক
কালনাগিনী ফনা তুলুক
যতোই চতুর্দিক।

অগ্নিগিরি
শামীম শাহাবুদ্দীন
অগ্নিগিরি জ্বলছে বুকে
বুক পুড়ে আজ খাক
স্বৈরাচারের জুলুমবাজি
স্থবির হয়ে যাক।
মৃত্যুকে ফের তুচ্ছ করে
কন্ঠে জয়ের গান
অত্যাচারীর সঙ্গে আজও
চির অভিমান।
দেশ বাঁচাতে বুক উঁচিয়ে
লড়তে হবে ঠিক
কালনাগিনী ফনা তুলুক
যতোই চতুর্দিক।