নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণঅধিকার পরিষদের অভিনন্দন

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ১:৩৩ পূর্বাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কার্যকাল কামনা করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন: রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করতে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি পদের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রেখে তিনি দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণের আস্থা অর্জন করবেন।

গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃদ্বয় আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রপতির প্রজ্ঞা ও দূরদর্শিতায় দেশে আইনের শাসন সুসংহত হবে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।

দেশজামানা/পিআর

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন