‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন কবি আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ১১:৫৭ অপরাহ্ণ

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন দুই গুণী ব্যক্তি। গবেষণায় নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং সংগীতে নজরুল-শিল্পী শবনম মুশতারী এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে ‘নজরুল পদক ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গবেষণায় আবদুল হাই শিকদার এবং সংগীতে শবনম মুশতারী এ সম্মাননা পাচ্ছেন।

সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা বলেন, ‘নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর গবেষণা ও সংগীত দুটি ক্ষেত্রে নজরুল পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বসম্মতিক্রমে নির্বাচিত দুই গুণী ব্যক্তির হাতে আগামী সোমবার (২৪ আগস্ট) নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ পর্বে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে।’

দেশজামানা/এমএমআর

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন