রাষ্ট্রপতি নির্বাচন: সিদ্ধান্ত পরিবর্তন করে ইসলামী আন্দোলন এমপির ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৮:৩৪ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন।

এর মধ্যে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়।

তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বৃহস্পতিবার সন্ধ্যায় দেশজামানার প্রতিবেদককে বলেন, প্রথমে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫ ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন