চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী শাহ ইয়ামিন মিয়ার ইসলামী আন্দোলনে যোগদান

লালমোহন (ভোলা) থেকে শফিকুর রহমান সবুজ
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ২:১০ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ‘হাজী এম এ শুক্কুর স্টোর’-এর স্বত্বাধিকারী আলহাজ্ব শাহ মো. ইয়ামিন মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনের সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ। তার হাতেই সদস্য ফরম পূরণ করে যোগদান করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন