আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নিজের বৈবাহিক জীবন ও স্বামী সম্পর্কে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি রসিকতা করে জানান, তিনি তার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্ত্রী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি অভিজ্ঞতা শেয়ার করেন।
পোস্টে দীপ্তি চৌধুরী লেখেন, ‘আমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি (স্বামী) নিশ্চিত করেছেন, ভবিষ্যতে আর কোনো বিয়ে করার সম্ভাবনা তার নেই। আমার সাথে পরিচয়ের আগে তিনি বিবাগী বিজ্ঞানী হিসেবে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘সব অতি পরিচিত, অল্প পরিচিত শুভানুধ্যায়ীরা তার বিয়ে দেওয়ার নানা রূপ চেষ্টা করে হাল ছেড়ে দিতে শুরু করেছিলেন। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলে তার বৃহৎ মহৎ চিন্তা জগতে ক্ষুদ্র সাংসারিক স্বপ্ন বুনে দিই। ফলে বেচারা বিয়ে নামক জালে স্বেচ্ছায় লাফাতে লাফাতে আটকে গেলেন।’
নিজের স্বামী সম্পর্কে দীপ্তি বলেন, লোকটা এতো সুন্দর করে পৃথিবীটা দেখে- চারপাশের সকল ক্ষুদ্রতা যেন লজ্জায় তার পায়ের নিচে লুটিয়ে পরে। লোকটার আসলে এলেম আছে। নইলে কি আর আমাকে বিয়ে করে/ আমি তাকে বিয়ে করি!

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৮:৩৫ পূর্বাহ্ণ