ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ জেলা শাখার নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

শফিকুর রহমান সবুজ, লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা সভাপতি প্রফেসর এ. এম. এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন-

১.সভাপতি আবুল মোকাররম মোঃ কামাল উদ্দিন

২.সহ-সভাপতি মাওঃ গোলাম মোর্শেদ

৩.সহ-সভাপতি মাওঃ মোছলেহ উদ্দীন

8.সহ-সভাপতি মাওঃ আবু ইউসুফ

৫.সেক্রেটারী মাওঃ আব্বাস উদ্দীন

৬.জয়েন্ট সেক্রেটারী মাওঃ ছালাহ উদ্দীন আইয়ুবী

৭.এসিস্টেন্ট সেক্রেটারী মাষ্টার মোঃ আবু ছায়েম

৮.সাংগঠনিক সম্পাদক-১ মুফতি মানজুরুল ইসলাম

৯.সাংগঠনিক সম্পাদক-২ মুফতী ফয়জুল্লাহ

১.সাংগঠনিক সম্পাদক-৩ মোঃ আবু তাহের সিকদার

১.প্রচার সম্পাদক মাওঃ মোঃ নূরুল ইসলাম

২.দফতর সম্পাদক হাফেজ সিরাজুল ইসলাম

১.অর্থ ও প্রকাশনাসম্পাদক মাওঃ সাইফুল ইসলাম

১৪.প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল আলিম

পরিচিতি পর্ব ও শপথ গ্রহণ শেষে সংগঠনের সভাপতি দায়িত্বশীলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতি তার বক্তব্যে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি আদর্শ ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পরিশেষে দেশ, জাতি, সংগঠনসহ সকল দায়িত্বশীলের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন