নদী, বিল ও হাওরে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৭:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ চাহিদা বৃদ্ধি করতে প্রান্তিক জনপদের নদী, বিল ও হাওরে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। যেসব বিল বা নদী পরিত্যক্ত অবস্থায় আছে, সরকারের পক্ষ থেকে সংস্কার করে সেগুলোতে মাছ চাষ করা হবে। কাজেই তরুণদের মৎস্য চাষের সঙ্গে যুক্ত করতে হবে। বায়ান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ আনুষ্ঠানিকভাবে তিনি কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্য সম্পদের সঙ্গে পরিবেশকেও উন্নত রাখার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, বিগত ছয় মাসে ছয় হাজার বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করেছে সরকার। বাংলাদেশের মৎস্য চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সাত হাজার পাঁচ শত একর জমিতে চিংড়ি মাছ উৎপাদনের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে নারী ও যুবকদের সম্পৃক্ত করলে তারা আর্থিকভাবে লাভবান হবে। মৎস্যজীবীদের ভিজিএফ কার্ডের আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা নতুন মৎস্য উদ্যোক্তাদের ঋণ দিয়ে মৎস্য চাষ বৃদ্ধি ও তাদের আর্থিক উন্নতি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ‘রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবার মৎস্য পক্ষ পালিত হচ্ছে। রোববার থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলা এ কর্মসূচিতে মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষিদের উৎসাহিত করতে নানা আয়োজন থাকছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন