আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ৮:০৯ অপরাহ্ণ

কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছরের জন্য নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন সংসদ সদস্য (এমপি) মুফতি মো. আমির হামজা।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিজ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করতে দেখা গেছে তাকে।

ওই ভিডিওতে বলতে শোনা গেছে, ‘আগামী পাঁচ বছর এ সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোন ফেরেশতার হাতে দেবে?’

এ সময় জনসাধারণের উদ্দেশে প্রশ্ন জানিয়ে তিনি আরও বলেন, ‘ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে! এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন