মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আসন্ন জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে এক দীর্ঘ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সমন্বয়ক রবিউল হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মনসুর, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সেতু, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের কাউসার শেখসহ জেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৈঠকে আরও অংশ নেন ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলার দায়িত্বশীল নেতারা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, খুব শিগগিরই নতুন উদ্যমে মুন্সীগঞ্জের রাজনৈতিক মাঠে সক্রিয়ভাবে ফিরবে গণঅধিকার পরিষদ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ৭:২৩ পূর্বাহ্ণ