চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ