জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদ-এর ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পাঠকদের জন্য তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো—
“জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন এবং গণঅধিকার পরিষদের ভূমিকাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এখনও চরমোনাই পীরের ‘ওই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেনো গুলি করলি ?’ কানে বাজে!
ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সারাদেশে আন্দোলন করেছে। যাত্রাবাড়িতে হাজার হাজার মাদ্রাসার ছাত্রদের সঙ্গে মিশে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জুলাই বিপ্লবে গণঅধিকার পরিষদের ভূমিকা নেতৃত্বের জায়গায় সবার উপরে ছিল। কেন্দ্রীয় সমন্বয়কদের প্রথম সারির প্রায় সকল সমন্বয়কই একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে।
নুর ভাইয়ের ‘১০% ধাক্কা বাকি’—এই কথাটি সেই সময় মানুষকে অনেক বেশি আত্মবিশ্বাস যুগিয়েছিল। তবে নুর ভাই আটক হওয়ার পর তার পরবর্তী শীর্ষ নেতৃত্ব এই আন্দোলনে ছিল না, তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি।
প্রথম সারির ২–১ জন বাদে পরিষদের সকল শ্রেণির নেতাকর্মী রাজপথে ছিল এবং জেলায় জেলায় নেতৃত্ব দিয়েছে।”
উল্লেখ্য, উপরের বক্তব্যগুলো মো. মশিউর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ব্যক্তিগত মতামতের হুবহু উদ্ধৃতি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৩:০১ অপরাহ্ণ