রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদরাসার পাশে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ১১:৫১ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুর থানার চান মিয়া হাউজিং এলাকায় মামুনুল হকের মাদ্রাসা জামিয়া রাহমানিয়া মাদরাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাতটা ৫৭ মিনিটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ সড়ক ও রহমানিয়া মাদরাসার উত্তর পাশে ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, রহমানিয়া মাদরাসা ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকের অফিসের কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন