আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেনাপ্রধানের বলেন, মূল্যবোধভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে।
এসময়, ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও ৭টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেনারেল ওয়াকার উজ জামান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ১২:১৪ অপরাহ্ণ