এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্যের অভিযোগ এনে দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩১ জুলাই) গাজী সালাহউদ্দিন তানভীরকে এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে এনসিপি।

এতে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এ রকম একটি মন্তব্য করতে দেখা গেছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন