দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১:০৯ অপরাহ্ণ

দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কোন দলের একার অর্জন নয়, এটা ১৮ কোটি মানুষের অর্জন।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার যুবকদের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং সুশাসন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক সহনশীলতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করা।

সম্মেলনে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, শ্রমিকদের অধিকার এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে দলটির নেতাকর্মী, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অতিথি

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন